ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে বসুন্ধরা শুভসংঘ শাখার বন্ধুরা।

বৃহস্পতিবার বীরগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ডের পুরাতন জেলখানা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নানান প্রজাতীর ফলজ ও বনজ বৃক্ষরোপণ করে এই কর্মসূচি পালন করা হয়।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হলো। পর্যায়ক্রমে আমাদের সামাজিক এবং মানবিক কাজগুলো অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণে বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা (বীরগঞ্জ উপজেলা) সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকমন্ডলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights