ছিটকে গেলেন তাসকিন
অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় ফাঁকা সময়ে দেশীয় ক্রিকেটারদের নিয়ে তিনদলের টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ আয়োজন করেছে বিসিবি। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশের হয়ে খেলার কথা ছিল পেসার তাসকিন আহমেদের। তবে আসর শুরুর একদিন আগে ছিটকে গেছেন তিনি। সাইনাসজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাসকিনকে। ফলে টুর্নামেন্টে তার অংশগ্রহণ হচ্ছে না।
তার বদলি হিসেবে মুকিদুল ইসলাম মুগ্ধকে দলে নিয়েছে তাসকিনের দল ধূমকেতু একাদশ।
ধূমকেতু একাদশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।
