ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কলিম উল্ল্যাহ (৩০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ ১ লাখ টাকা ও ৫টি মোবাইলফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে চাতরী ইউনিয়নের শাহ-ই দরবার ইসলামী কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কলিম চাতরী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। তিনি আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

কলিম উল্লাহ জানান, তিনি আনোয়ারা সদরে মার্কেটের সামনে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে ৩ জন যুবক পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তারা ছুরিকাঘাত করে তার সাথে থাকা নগদ এক লাখ টাকা ও ৫টি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights