‘ছোট’ তামিমের অভিষেক

অনলাইন ডেস্ক
এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। এবার তাই মোহাম্মদ নাঈম শেখের সাথে ওপেন করতে যাচ্ছেন এই তরুণ বাঁহাতি ওপেনার।

জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তামিম।

ইমার্জিং এশিয়া কাপের চার ম্যাচে তিন ফিফটি। স্ট্রাইক রেট একশর উপরে। সেকরাণেই হয়তো তানজিদ হাসান তামিমকে পাঠানো হচ্ছে ওপেন করতে।
৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৬ ম্যাচে বাঁহাতি এ ওপেনার করেছেন ১,২৭১ রান। রয়েছে তিনটি সেঞ্চুরি, সাতটি ফিফটি।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights