জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হোসে
জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি;
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হোসেন। তিনি সমাজকর্ম বিভাগের অধ্যাপক।
গত বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন-কে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি (চেয়ারম্যান) উপাচার্য মহোদয়ের সাথে পরামর্শক্রমে ঐ বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষা কমিটি গঠন এবং সার্বিক বিভাগীয় একাডেমিক/প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং শিক্ষার্থীদের পরীক্ষাসংক্রান্ত কাজে অসহযোগিতা করার জন্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ আহমেদ হালিমকেও চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
