জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক তার পরিবর্তনের জন্য দুই দিন আট ঘণ্টা করে বিদ্যুৎহীন থাকবে

জুনায়েদ মাসুদ, জবি প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৈদ্যুতিক তার পরিবর্তনের জন্য দুই দিন আট ঘণ্টা করে বিদ্যুৎহীন থাকবে ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী নিউজবাংলাকে বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়টি জানান। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওভারহেড লাইনের বৈদ্যুতিক তার পরিবর্তনসহ অন্যান্য কাজের জন্য ২১ ও ২৮ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনের অংশের তার পরিবর্তন করা হবে। এ প্রেক্ষিতে আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। তবে জরুরি ভিত্তিতে কিছু স্থানে বিদ্যুতের ব্যবস্থা করা হবে।

বিদ্যুৎ বন্ধ থাকলেও কিছু ক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। বিভিন্ন ল্যাবকক্ষ, ইন্টারনেট সার্ভার কক্ষসহ গুরুত্বপূর্ণ দপ্তরে অস্থায়ীভাবে বিদ্যুতের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights