জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার বাবার মৃত্যু

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার বাবা ইসাক মোল্লা ফুসফুসের ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১.৩০ টার দিকে টঙ্গিবাড়ির নিজ বাসভবনে মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুর খবর নিশ্চিত করে সুজন মোল্লা সকলের নিকট তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।

মরহুমের জানাজা বাদ মাগরিব মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধী’পুর গ্রামে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত কয়েকবছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সুজন মোল্লার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights