জবিতে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু আগস্টের শেষ সপ্তাহে

জবি প্রতিনিধি

আগস্টের শেষ সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

আজ রবিবার বিকালে বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানান তিনি।

জবি উপাচার্য বলেন, আমরা খুব শিগগিরই ক্লাস শুরু করবো। সামান্য কিছু কাজ প্রক্রিয়াধীন রয়েছে এজন্য একটু বিলম্ব হচ্ছে। তবে আগস্টের শেষের দিকে ক্লাস শুরু হবে। ডিন কমিটির মিটিংয়ের পরে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। কিন্তু সেপ্টেম্বরে নয় আগস্টে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights