জাতীয় পাবলিক সার্ভিস দিবসে গলাচিপায় আলোচনা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

‘সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন’-এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ৯২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights