জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ব্যাংক ঋণের পৃথক দু’টি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।

শনিবার সকালে ঢাকা থেকে সখীপুর আসার সময় উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সখীপুর থানার এসআই মো. মনিরুজ্জামান জানায়, অর্থ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ছয় মাসের সাজাপ্রাপ্ত কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights