জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদনের সময় বেড়েছে

অনলাইন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সের ৬ কোর্সে ভর্তি আবেদনের সময় ১২ জানুয়ারি পর্যন্ত বেড়েছে। আর এসব কোর্সে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি।

গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এলএলবি প্রথম পর্ব (২০২৪-২৫), পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (২০২৩-২৪) কোর্সগুলোতে ভর্তি কার্যক্রমের শেষ দিন ছিল গত ১৭ ডিসেম্বর। এবার এসব কোর্সে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ১২ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights