ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বগুড়ায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরাফাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ গেম ডেভলপমেন্ট বিসিবি জাভেদ ইসলাম তাপস। এসময় উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা কোচ-মাহমুদ হাসান রিফাত প্রমুখ।

সারা দেশে ৪টি ভেন্যুতে একযোগে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই খেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights