হাকিমপুরে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপরের হিলি হাকিমপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ রকিবুল ইসলাম রতন, মোঃ আইয়ুব আলীকে গ্রেফতার করছে পুলিশ। রবিবার ভোরে হাকিমপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মোফাজ্জল হোসেন (৪৫) হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্টা উছনা গড়িয়াল গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে এবং বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, মোঃ আইয়ুব আলী (৪০) একই উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের সাতকুড়ি গ্রামের মোস্তফা আলীর ছেলে এবং আওয়ামী যুবলীগ সদস্য, ও মোঃ রকিবুল ইসলাম রতন (৩৯) আঃ মালেক মন্ডলের ছেলে এবং খট্টামধবপাড়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক।

হাকিমপুর থানার ওসি সুজন মিয়া সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনার মামলায় ৩ জনকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights