চমেক হাসপাতাল থেকে ২ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে দুইজন দালাল আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড ধনঞ্জয় মহাজনের বাড়ির কার্তিক দত্ত (৪০) এবং বাঁশখালী উপজেলার সাধনপুর ৭ নং ওয়ার্ডের উত্তম দাশ (৪৮)। এর আগে শনিবার দপুরে চমেক হাসপাতালের বহিঃবিভাগ প্রশাসনিক ভবন থেকে তিনজন দালালকে আটক করা হয়েছিল।

চমেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, দুপুরে দুইজন দালাল আটক করা হয়। আটকের পর তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights