জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্বের ফলাফল প্রকাশ

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার এই ফলাফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো: আতাউর রহমান রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সারা দেশে এ পরীক্ষায় মোট ১ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৩৯ শতাংশ। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights