নলডাঙ্গায় ডাকাতির সরঞ্জামসহ ৩ ডাকাত আটক

নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইউসুফ আলীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে উপজেলার বাসুদেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের তল্লাশি করে একটি ধারালো ছোরা, ২টি তালা কাটার ও তাদের ব্যবহত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নাটোর শহরের পটুয়াপাড়া ঝাউতলা বস্তির ইব্রাহিম আলীর ছেলে কুখ্যাত ডাকাত সর্দার ইউসুফ আলী, একই এলাকার নাসের আলীর ছেলে আশরাফুল ইসলাম এবং এলাকার মৃত শাহজাহান আলীর মৃধার ছেলে রাকিবুল হাসান টুনু।
পুলিশ জানায়, শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার বাসুদেবপুর বাজারের প্রবেশ মুখে গোপন সংবাদে অভিযান চালানো হয়।

এ সময় একটি আটোরিকশা (মিশুক) ৪ থেকে ৫ জন ব্যক্তিকে নিয়ে নাটোর দিকে যাওয়ার পথে তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি ধারালো ছোরা, ২টি তালা কাটার ও তাদের ব্যবহত একটি অটোরিকশা জব্দ করা করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টায় মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights