জাপা প্রার্থীর বাড়িতে পেট্রল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জার্তীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত পৌনে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভূবননগর এলাকায় তার গ্রামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে দুর্বৃত্তরা এসে তার বাড়িতে পেট্রল বোমা ছুড়ে মেরেছে। তবে তিনি রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছেন। সকালে তার গ্রামের বাড়িতে যাবেন। রাতেই তিনি ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।

আর পেট্রল বোমা হামলার ঘটনাটি দ্রুতই স্থানীয়রা দেখে ফেলায় বড় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। এতে কেউ আহতও হননি।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, তারা ঘটনাটি শুনেছেন। সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights