জাবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের (৫৪ ব্যাচ) শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য নবীনবরণ প্রোগ্রাম আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সঠিক দিক-নির্দেশনা, ক্যারিয়ার গাইডলাইন এবং শিক্ষামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও সাইমুম শিল্পী গোষ্ঠীর সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর হয়ে ছিল পুরোটা সময়।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ক্যাম্পাসের প্রাণভোমরা হলো নবীন ব্যাচ, সেই নবীন ব্যাচদের কেন্দ্র করে, তাদের ওপর জুলুম, নিপীড়ন করে বিগত সময়ে অন্যান্য দলের রাজনীতি আবর্তিত হতো। যা অত্যন্ত লজ্জাকর ও নিন্দনীয় বিষয়। আমরা নিপীড়নের রাজনীতির এই সিলসিলা ভেঙে দিতে চাই, তাই ফুলেল শুভেচ্ছায় বরণের মাধ্যমে আমরা নবীন শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনের বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ক্যাম্পাসে প্রবেশ করেই যথাযথ গাইডলাইনের মাধ্যমে একটি উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার মাধ্যমে নীতি নৈতিকতাকে সমুন্নত রাখবে শিক্ষার্থীরা।

নবীন ব্যাচের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ক্যাম্পাসের শুরুতেই এমন বর্ণাঢ্য আয়োজনে আমাদের নবীণবরণ আমাদের সম্মানিত করেছে। এটা আমাদের জন্য ক্যাম্পাসের অন্যতম বড় পাওয়া হয়ে থাকবে। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচকবৃন্দ আলোচনা রেখেছিলেন উনাদের আলোচনা অনেক বেশি তথ্যবহুল ও উদ্দীপনামূলক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights