জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সবশেষ গত জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ দল। এরপর থেকে ৫০ ওভার ক্রিকেট থেকে দূরে টাইগাররা। দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

ইনজুরির কারণে বেশ কয়েকটি সিরিজ মিস করেছেন পেসার নাহিদ রানা। আসন্ন ত্রিদেশীয় সিরিজেও এই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। এ ছাড়া স্কোয়াডে প্রায় সবাই-ই আছেন। একাদশে চমক হতে পারেন আলিস আল ইসলাম। আবুধাবির মাঠে আলিসের সঙ্গে থাকতে পারেন আরেক স্পিনার রিশাদ হোসেন।

পেসার ত্রয়ী হিসেবে থাকতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। তবে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। এশিয়ান গেমসে বল হাতে কার্যকর হতে পারেননি। পেস ইউনিটে ঢুকতে পারেন হাসান মাহমুদও।

বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তা ব্যাটিং ইউনিট নিয়ে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ভালো ফর্মে থাকলেও তার সঙ্গে কে নামতে পারেন তা নিয়ে কিছুটা দোটানা আছে। তার সঙ্গে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা সাইফ হাসানকে। অসুস্থতা কাটিয়ে সর্বশেষ টেস্ট দিয়েই দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। আজও খেলবেন।

এ ছাড়া ব্যাটিংয়ে পরের পজিশনগুলোতে দেখা যাবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights