জিয়ানগরে কৃতী শিক্ষার্থীদের মায়েদের সম্মাননা প্রদান

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মায়েদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ওই কৃতী শিক্ষার্থীদের এবং ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার দুপুরে বিদ্যালয়টির মিলনায়তনে এ সম্মাননা ও সংবর্ধনা আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কবির হোসেন। সভাপতিত্ব করেন পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাইক।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি জিয়ানগর উপজেলায় ফলাফলের দিক থেকে প্রথমস্থান অর্জন করেছে। এ বছর বিদ্যালয় থেকে ৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫১ জন কৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী ও তাদের মায়েদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights