জুয়েলার্সের মালিককে ১২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত দিল ডিবি

নিজস্ব প্রতিবেদক
চার মাস পরে নূর জুয়েলার্সের মালিককে চুরি হওয়া ১২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার দুপুরে ডিবি কার্যালয়ে নূর জুয়েলার্সের মালিকের কাছে তার স্বর্ণালঙ্কার ও টাকা ফেরত দেওয়া হয়।

চলতি বছরের রমজান মাসে ১৪ এপ্রিল ভাটারা থানার মাদানী রোডে অবস্থিত নূর জুয়েলার্স নামের একটি দোকানের মালিক এবং কর্মচারীরা তাদের দোকান ভালো করে তালাবদ্ধ রেখে ঘণ্টাখানেকের জন্য মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দোকানে এসে দেখেন শাটারের এবং কলাপসেবল গেইটের তালা কাটা। ভিতরে সাজিয়ে রাখা স্বর্ণালঙ্কার চুরি হওয়া। এ ঘটনায় পরের দিন একটি চুরির মামলা করে নূর জুয়েলার্সের মালিক।

দীর্ঘদিন তদন্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং চট্টগ্রামে অভিযান চালিয়ে আসামিদেরকে সনাক্ত করা হয়। আট থেকে ১২ জনের দলে সংঘটিত হয়ে বিভিন্ন জায়গায় এ রকম দুর্ধষ চুরি করে মিলিয়ে যেতে অত্যন্ত পারঙ্গম এই চোরদের নামে ডজনখানেক মামলা থাকলেও তারা ভাসমান হওয়ায় এবং এক জায়গায় বসবাস করতেন না। ফলে ডিবির ওই দলটিকে আসামি গ্রেফতারে প্রচুর বেগ পেতে হয়। ডিবি লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোস্তাফা কামালের নেতৃত্বে ধারাবাহিক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আটজন দুর্ধর্ষ চোরকে। এ সময়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১২ লাখ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালঙ্কার।
আদালতের নির্দেশে শনিবার মামলার বাদি নূর জুয়েলার্সের মালিককে উদ্ধারকৃত ১২ লাখ টাকা বুঝিয়ে দেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। এ সময়ে তার সঙ্গে ছিলেন ডিসি ডিবি লালবাগ মশিউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights