জুলাই শহীদদের স্মরণে ডেমরায় বিএনপির বৃক্ষরোপণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প
অনলাইন প্রতিবেদক
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবার আয়োজন করেছে ডেমরা থানা বিএনপি।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানা এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান জামানসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
