ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার সকালে এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেমব্রীজ একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের
পক্ষে জেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। সেসময় ঝিনাইদহ-২ আসনের সংসদ
সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ
সুপার মিয়া মোহম্মদ আশিস বিন্ধসঢ়; হাছান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা
বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,
এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব তারেক রেজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে শহিদদের পরিবার, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস,
বিআরটিএসহ সরকারি বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক
সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সেসময় শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights