ঝিনাইদহের শ্রেষ্ঠ শিক্ষিকা হলেন মাসুদা শাহরীন

ঝিনাইদহ প্রতিনিধি

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের মহেশপুরের মাসুদা শাহরীন এ্যানি। তিনি মহেশপুর পৌর এলাকার পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের হল রুমে যাচাই-বাছাই শেষে মাসুদা শাহরীন এ্যানিকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খালিদ হাসান ও জেলা শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহাসহ অনেকে।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর মহেশপুর উপজেলা পর্যায়েও মহেশপুরের পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা শাহরীন এ্যানি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights