টঙ্গীতে ইউনানি ওষুধ কারখানায় ৫ লাখ টাকা জরিমানা, সিলগালা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় জিকে ফার্মা (ইউনানি) লিমিটেডে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

রবিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব উত্তরা সিপিসি-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাব-১ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

অভিযানে গাজীপুর ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক তানজিনা আরফিনও উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে উৎপাদিত ওষুধের মান ও ওজনে বিচ্যুতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৬-এর ১৪ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা নগদ জরিমানা করা হয়।

একই সঙ্গে অনিয়মের কারণে জিকে ফার্মা (ইউনানি) লিমিটেডের কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights