টঙ্গীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে পুকুরে ডুবে জাহিদ দেওয়ান আদর (১৮) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। রবিবার বিকালে স্থানীয় গাজীপুরা কাজী বাড়ি এলাকায় গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

নিহত আদর টঙ্গীর উত্তর দত্তপাড়া চানকির টেক এলাকার খোরশেদ আলম পিন্টুর ছেলে। সে স্থানীয় একটি সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টিতে ভিজে ওই পুকুরে গোসল করতে নামে আদর সহ কয়েকজন যুবক। এসময় তারা সাঁতার কেটে মাঝ পুকুরে চলে যায়। একপর্যায়ে সবাই তীরে উঠতে পারলেও আদর পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয়রা প্রায় আধা ঘন্টা পর পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights