সিলেটে অসুস্থ গরুর মাংস বিক্রি, কারাগারে ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জকিগঞ্জ অসুস্থ গরুর মাংস বিক্রি করায় জরিমানা গুণার সঙ্গে কারগারে গেলেন এক ব্যক্তি। তার নাম তাজেল আহমদ (৩৫)। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস।

তাজেলের বাড়ি জকিগঞ্জ উপজেলায়। তাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

‎জানা গেছে, অভিযানকালে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধের প্রমাণ পাওয়ায় এই দণ্ড দেওয়া হয়। ‎এছাড়াও অভিযানে আরও ৩টি দোকান এবং ২টি সিএনজিচালিত অটোরিকশাকেও বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে জরিমানা আদায়ের পরিমাণ ১২ হাজার টাকা।

‎​অভিযান শেষে প্রণয় বিশ্বাস জানান, জনস্বার্থে ভেজালমুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

অপরাধীদের কোনো ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights