টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লঙ্কানদের হেড কোচ জয়াসুরিয়া

অনলাইন ডেস্ক

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় সনাৎ জয়াসুরিয়াকে। ভারতের বিপক্ষে ২৭ বছর পর ওয়ানডে সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে ১০ বছর পর টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের সিরিজ জেতার পর তার কাজে বেজায় খুশি লঙ্কা ক্রিকেট। তাই তো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কিংবদন্তি এই ব্যাটারকে পূর্ণকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বোর্ড জানায়, ‘ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে ভালো পারফরম্যান্স বিবেচনা করে শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। যেখানে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন জয়াসুরিয়া।’

কোচিংয়ে এর আগে কখনো পা রাখেননি জয়াসুরিয়া। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, খেলোয়াড়দের জন্য এমন একটি আবহ তৈরি করতে চান, যেখানে তারা স্বাধীনভাবে খেলতে পারবে। ক্রিকেটাররা তার কোচিং স্টাইলকে সাদরে গ্রহণ করেছেন বলেই ধারণা করা হচ্ছে।
আইসিসির দুর্নীতিবিরোধী নীতি ভঙ্গের কারণে দুই বছর নিষিদ্ধ হওয়ার আগে দুই মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক ছিলেন জয়াসুরিয়া। স্থায়ী হেড কোচ হিসেবে তার প্রথম মিশন হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights