বাড়ছে উত্তেজনা; ইসরায়েলি সেনাদের ওপর রকেট ছুড়ল হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক
ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) মারুন আল-রাস গ্রামে এই হামলা চালায় সশস্ত্র দলটির যোদ্ধারা। হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ।

গত সপ্তাহে লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। এরপর মারুন আল-রাস গ্রামে তাদের সেনাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ব্লিদা নামের আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ।

অপরদিকে দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা লেবাননে যুদ্ধ করার জন্য আরেক ব্রিগেড সেনাকে সীমান্তে মোতায়েন করছে। এরআগে দুই ব্রিগেড সেনা, ট্যাংক ও অন্যান্য যুদ্ধাস্ত্র লেবানন সীমান্তের কাছে নিয়ে যায় ইসরায়েল।
সেনাদের ওপর সরাসরি হামলা ছাড়াও ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবারও হিজবুল্লাহ ১৩০টি রকেট ছুড়েছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights