টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টটির মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রবিবার (১৮ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে শনিবার বিকালে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights