টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শনে কোস্টগার্ডের মহাপরিচালক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। শাহপরীর দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

ওই সময় তিনি কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। সীমান্ত পরিদর্শনের বিষয়ে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের ঘটনা তাদের অভ্যন্তরীণ বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights