সোনারগাঁয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “সোনারগাঁ নাগরিক সমাজ”র উদ্যোগে দেড় শতাধিক অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর সোনারগাঁ জি আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই কম্বল বিতরণ করা হয়।
সোনারগাঁ নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক ফরিদ হোসেনর সভাপতিত্বে ও সদস্য সচিব পনির ভুইয়ার সঞ্চালনায় কম্বল বিরতনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ জি আর ইনিস্টিউশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা পারভিন, জি আর ইনিস্টিউটশন স্কুলের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সালাউদ্দিন জুয়েল, ফেনী পরশুরাম কলেজের সহযোগী অধ্যাপক হায়দার আলী, উন্নয়ন সংস্থার সিনিয়র কর্মকর্তা এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন প্রভাষক তুহিন মাহমুদ, জি আর ইনিস্টিউশনের গর্ভনিং বর্ডির সদস্য তারেক মাহমুদ, সোনারগাঁ নাগরিক সমাজের কোষাধ্যক্ষ আবু হানিফ, আলতাফ হোসেন ও নাগরিক সমাজের মোগরাপাড়া ইউপি টিম লিডার প্লুনি খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়নের টিম লিডার শহিদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের টিম লিডার শফিকুল ইসলাম, পৌরসভার টিম লিডার মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন টিম লিডার আবদুর রহিম, নাগরিক সমাজের সদস্য সেলিম মিয়া, শহিদুল, কবির হোসেন, ইউসুফ মিয়া নিউটন, মনির হোসেন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাংবাদিক মাসুম ও ফারুক হোসেনসহ নাগরিক সমাজের অন্যান্য সদস্যরা।
