খুলনায় মধ্যরাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা নগরীতে মধ্যরাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও একটি গুলি পাশের একটি চেয়ারে বিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ওই চায়ের দোকানের পাশে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন। ঘটনার সময় সেখানে ছয়জন সাংবাদিক অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি সেখানে থাকা একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়।

ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার করা বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। কী কারণে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights