টেকনাফে ক্যাম্প থেকে পাঁচজনকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে যুবকের হাতের কবজি কর্তন রোহিঙ্গা ক্যাম্প

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

অপহরণকারীদের দৌরাত্ম্য থামছে না। তিন বন্ধুকে অপহরণ করে খুনের ঘটনার রেশ না কাটতেই এবার এক রোহিঙ্গা যুবকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে অপহরণকারীরা। ওই যুবকসহ পাঁচ রোহিঙ্গাকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করা হয়। হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া যুবক আলী খালী রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২ জুন পাহাড়ি সন্ত্রাসীরা হ্নীলা আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া সংলগ্ন দোকান থেকে পাঁচ রোহিঙ্গাকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

ওসি আরও বলেন, শনিবার সন্ধ্যার পর অপহৃত জাহাঙ্গীর আলমকে হাতের কবজি কেটে ছেড়ে দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। অপহরণকারীরা একজনকে কবজি কেটে ছেড়ে দিলেও অপর চারজনকে ছেড়ে দেয়নি। তাদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights