টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নাফ-নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. নুর কবির (৩৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দুপুরে নাফ নদীর খরেরদ্বীপ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. নুর কবির উখিয়া বালুখালী এফডিএমএন ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা মো. গোলাম নবীর ছেলে।

রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, রবিবার দুপুরে লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ থেকে আনুমানিক ৩০০ গজ উত্তর-পূর্ব দিকে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় খরেরদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল খরেরদ্বীপ এলাকায় অভিযান চালায়। এসময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights