টেকনাফের হ্নীলায় দেড় লাখ ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দর্গাপাড়া মো. নুর হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৩২)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী পলাতক আসামিদের সাথে যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করতো। পলাতক মাদক কারবারীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহসহ গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

মো. আবু সালাম চৌধুরী আরো জানান, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights