ট্রাকচাপায় শ্রমিক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ট্রাকের চাপায় রাশেদ মোল্লা (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাশেদ মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।

ওসি মীর মো.সাজেদুর রহমান জানান, কাজ শেষে সাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়া যাচ্ছিলেন শ্রমিক রাশেদ। এ সময় কাজুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে রাশেদ মারা যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে প্রেরণ করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights