ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুরে ট্রাকের ধাক্কায় ইমরান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ইমরান হচ্ছেন- জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আলামিন মেম্বারের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে মোবারকপুর ইউনিয়নের খড়কটোলা নামক স্থানে।

জানা গেছে, সকাল ১০টার দিকে ইমরান মোটরসাইকেল নিয়ে কানসাট যাওয়ার সময সোনামসজিদ হতে চাঁপাইনবাবগঞ্জগামী পেঁয়াজের একটি ট্রাক মোটরসাইকেলর পিছনে ধাক্কা দিলে ইমরান ঘটনাস্থইে মারা যান।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনহগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights