ট্রাম্পের তথ্য প্রকাশ: মার্কিন সাহায্য গ্রহণকারীর তালিকায় বাংলাদেশিরা কততে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশে বসবাসরত অভিবাসী পরিবারগুলোর মধ্যে কতজন সরকারি সহায়তা পায় তার একটি বিবরণ প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র সরকার স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য (ফুডস্ট্যাম্প), স্বাস্থ্যসেবা (হেলথ ইন্স্যুরেন্স) ও আবাসনসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। এর মধ্যে যেসব অভিবাসী সিটিজেনশিপ নিয়েছেন এবং ৫ বছরের অধিক সময় যাবৎ গ্রিনকার্ড বহন করছেন তেমন স্বল্প আয়ের লোকজনও আছেন। শুধু তাই নয়, অভিবাসনের মর্যাদা নেই এমন পরিবারে জন্মগ্রহণকারী সন্তানের কারণে মা-বাবারাও যাবতীয় সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

সিটিজেন, নন-সিটিজেনসহ প্রায় ৪ কোটি ১৬ লাখ আমেরিকান পাচ্ছেন এসব সুবিধা। সুবিধাপ্রাপ্তদের দেশভিত্তিক তালিকা প্রকাশের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের আবারও টার্গেট করলেন বলে মনে করা হচ্ছে। এই তালিকার শীর্ষে রয়েছে ভূটান-৮১.৪%। আফগানিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে-৬৮.১%। ১৯ নম্বরে বাংলাদেশ-৫৪.৮% এবং ৪০.২% নিয়ে পাকিস্তানিরা রয়েছেন তালিকার ৯৫ নম্বরে। ৩৪.৮% নেপালি, বার্মার ৫৯.২%, চীনের ৩২.৯%, ইসরাইল/ফিলিস্তিন-২৫.৯%, ইউক্রেনের ৪২.৭% এবং সৌদি আরবের ২৫.৭% নাগরিক মার্কিন সরকারের সাহায্য নিচ্ছেন।

মজার ব্যাপার হচ্ছে, ১২০ দেশের নাগরিকদের সরকারি সাহায্য গ্রহণের এই তালিকায় নেই ভারতীয়দের অবস্থান। তবে কোনো দেশের নামোল্লেখ না করে এশিয়ার ৩৮.৮% অভিবাসী ফুডস্ট্যাম্পসহ সরকারি সাহায্য গ্রহণ করছেন বলে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights