ট্রেনে কাটা পড়ে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল চন্দ্র দাস (৬৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টা ৫২ মিনিটে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী মেইল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।

নিহত বাবুল চন্দ্র দাস কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া মহল্লার মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে প্রবেশের মুহুর্তে ট্রেনের নিচে কাটা পড়েন সবজি ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, নিহত বাবুল চন্দ্র দাস কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন।

কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights