ট্রেনের ধাক্কায় খণ্ড-বিখণ্ড দেহ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মাংস

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবদুল্লাহ (৩৮) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।

রামু থানার ওসি একে ফজলুল হক বলেন, আব্দুল্লাহ সকালে বাড়ি থেকে বের হয়ে নাস্তা আনতে স্থানীয় স্টেশনে যান। পরে নাস্তা নিয়ে ফেরার পথে রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তার দেহ খণ্ড-বিখণ্ড হয়, হাত-পাসহ শরীরের মাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

একে ফজলুল হক জানান, ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) একই রুটে চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ এলাকায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights