ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বরখাস্ত

অনলাইন ডেস্ক

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা লঙ্ঘনের দায়ে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত ৬ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।

এই অবস্থায় ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ এর উপবিধি (১) অনুযায়ী ৬ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights