ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৫ জন, আদাবর থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১০ জন এবং হাতিরঝিল থানা থেকে ১২ জন রয়েছেন। এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights