ডিবির জালে মাদক ব্যবসায়ী

সিলেট ব্যুরো

সিলেটে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত ৪২ বছর বয়সী শংকর দাশ দলদলি চা বাগানের মৃত শিবা দাশের ছেলে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে দলদলি চা বাগানস্থ একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককালে তার কাছ থেকে এক কেজি ওজনের ২০০ পুরিয়া গাঁজা ও ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। ওই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মহানগরের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights