ডেঙ্গু প্রতিরোধে নড়াইলে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

শুভ সরকার,নড়াইল
ডেঙ্গু প্রতিরোধে নড়াইলে সচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসুচি পালিত
হয়।
নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ
শেষে একইস্থানে এসে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও এ কর্মসুচিতে অংশগ্রহণ করেন।
কর্মসুচিতে নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার
আব্দুল গাফফার, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-
পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবীর, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ
সুব্রত কুমার, সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজল কুমার বকসী, শিশুবিশেষজ্ঞ চিকিৎসক
আলিমুজ্জামান সেতু সহ বেশ কয়েকজন চিকিৎসক অংশগ্রহণ করেন।
সচেতনতামূলক সভায় বক্তারা বলেন,‘ এডিস মশার বংশবিস্তার রোধ করতে বাড়ির আঙ্গিনাসহ আশেপাশে
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির ভেতরে বা আঙিনায় ফুলের টব, টায়ার, ডাবের খোসা, ড্রাম বা
পরিত্যক্ত পাত্রে ৫ দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অব্যবহৃত পাত্রগুলো উল্টে
রাখতে হবে এবং জমে থাকা পানিতে মশার ডিম ধ্বংস করতে পাত্রের গা ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে
ঘষে পরিষ্কার করতে হবে। পাশাপাশি। পাশাপাশি এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করতে
হবে। আহবান জানান।
কর্মসুচিতে জেলা প্রশাসন, ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী,
গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়া লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলা শহরে অনুরূপ কর্মসুচি পালিত হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights