ডেমরায় কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ঢাকার ডেমরা আমুলিয়া এলাকায় একটি কালি তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আমুলিয়া মডেল টাউন এলাকায় টিনশেড কারখানায় আগুন লাগে।

ফায়ার সা‌র্ভিস সদর দপ্তরের মি‌ডিয়া সে‌লের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে সাহায্যের জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিটও কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights