ড্রেনের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরীতে দেয়াল চাপায় ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোডের ওয়াইডব্লিউসি গলিতে এ ঘটনা ঘটেছে বলে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন।

মৃত শ্রমিক মো. জোবায়ের (৩০) ভোলার চরফ্যাসন উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা মো. সালাউদ্দিনের ছেলে।

শ্রমিক মো. মনির জানান, তিনি ও জোবায়েরসহ তিনজন ড্রেনের রড বাঁধাইয়ের কাজ করার সময় হঠাৎ করে পাশের দেয়াল ভেঙে পড়ে। এতে তারা তিনজন চাপা পড়েন। দেয়ালের বড় একটি খন্ডের নিজে চাপা পড়ে গুরুতরভাবে আহত হয় জোবায়ের। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন।
সুরতহাল রিপোপর্ট তৈরি করা কোতয়ালী মডেল থানার এসআই মো. নিজাম বলেন, দেয়াল পড়ার সময় সম্ভবত জোবায়ের উঠতে গিয়ে রডে পা আটকে গিয়েছে। দেয়ালটি তার বুকের উপর পড়ে চাপা খেয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। দেয়ালের ঝুঁকি মূল্যায়ন ও শ্রমিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, লাশ মর্গে রয়েছে। পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights