ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় বাইকের ৩ আরোহী নিহত

অনলাইন ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলায় প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত যুবকের নাম ইমন (২০)।

পুলিশ জানায়, সার্ভিস লেনের শ্রীনগর থেকে নিমতলাগামী রেজিস্ট্রেশন বিহীন পালসার মোটরসাইকেলের চালকসহ চারজন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে যান। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেটকার তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিমতলা আইডিয়াল ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দকী জানান, দুর্ঘটনা ঘটানো প্রাইভেটকারটি চিহ্নিত করার চেষ্টা চলছে। আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights