ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫ সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ফাইনাল পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুটিন প্রকাশ করা হয়।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ৩ নভেম্বর থেকে অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ বর্ষের পরীক্ষা শুরু হবে। আর ১৪ জানুয়ারি ২০২৭ তারিখে বিজ্ঞান অনুষদের গণিত নন মেজর পরীক্ষার মাধ্যমে শেষ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ৭ (সাত) কলেজের ১ম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৫ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এতে জানানো হয়, প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সমাপ্তির সময় প্রবেশপত্রে উল্লিখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত থাকবে।
প্রকাশিত রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত রাজধানীর সাতটি কলেজের বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞানসহ ২৪ টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য তিনটি নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীকে বই, নোট বা অন্য কোনো লিখিত সামগ্রী বহন করতে দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ কলেজের পরীক্ষার্থীদের ইডেন মহিলা কলেজ কেন্দ্রে, সরকারি তিতুমীর কলেজের পরীক্ষার্থীদের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরীক্ষার্থীদের ইডেন মহিলা কেন্দ্রে, ইডেন মহিলা কলেজের পরীক্ষার্থীদের ঢাকা কলেজ কেন্দ্রে ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কলেজের পরীক্ষার্থীদের কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে এবং কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষার্থীদের সোহরাওয়ার্দী কলেজ কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
