ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিন আজ

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ দিন আজ মঙ্গলবার (৬ জুন)।

আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। গত শনিবার (৩ জুন) থেকে আজ পর্যন্ত এই আসনে জন্য ১২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের অফিস সূত্র মতে, ৩ জুন থেকে মঙ্গলবার (৬ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
সূত্র জানায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মো. আলী আরাফাত, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিনসহ ১২ জন মনোনয়ন ফরম কিনেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights